ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৩:০৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

সারাদেশে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি হচ্ছে 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার। আজও সারাদেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ, শান্তনগর, বাসাবো, খিলগাঁও, গোড়ান, রামপুরা, মগবাজার, ইস্কাটন, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ নানা  এলাকা ঘুরে গরু ও ছাগল কোরবানি দিতে দেখা গেছে।

ঈদের দিনে যারা বিভিন্ন কারণে পশু কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিন কোরবানি করছেন। বিশেষ করে কসাই না পাওয়া ও বিভিন্ন সমস্যার কারণে দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তারা। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।

দ্বিতীয় দিন সকালে যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণের জন্যও কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেকে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন।

আগামীকাল ঈদের তৃতীয় দিনও অনেকে পশু কোরবানী করবেন। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের প্রথমদিনসহ তিন দিন কোরবানী করা যায়।